ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

তিন দিনের সফরে ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এম এ আকরাম, ভোলা | এপ্রিল ১৬, ২০২৬, ০১:৪৩ পিএম তিন দিনের সফরে ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স্পীকার হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মত সরকারি সফরে ৩ দিনের জন্য ভোলা আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর(অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সরকারি সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। একই দিন বিকেল ৫ টায় তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯ টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে। এবং বিকেল ৪ টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন বলে সরকারী সফর সূচীতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর নির্বাচনী এলাকা ভোলা-৩(লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এ ছাড়াও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।##

কালের সমাজ/এসআর

Link copied!