রোববার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা বাজার শাখা ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সভাপতি সাংবাদিক আবুল কাশেম গাফুরী, সহ-সভাপতি আফজাল হোসাইন মিয়াজী, সমন্বয়ক মনসুর আলম মানিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট অহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সচেতন গ্রাহক মরকটা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বশিরুজ্জামান, মাওলানা আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম রাসেল, আনোয়ার হোসাইন, জামাল উদ্দিন, ডা. মাছুম, মাওলানা নজির হাজারী, সবুজ আহমেদ, মাকসুদুর রহমান, সোহেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা এবং সুশাসন নিশ্চিত করতে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। তারা মনে করেন, ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও গ্রাহকবান্ধব হয়েছে।
বক্তারা আরও বলেন, যারা এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করবে বিগত সরকারের মত তারাও দেশ থেকে পালিয়ে যাবে। এ ব্যাংক সাধারণ মানুষের হৃদয়ে থাকবে ইনশাল্লাহ। একটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, দক্ষতা ও ধারাবাহিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

