ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত ১, আহত ৫

জেলা প্রতিনিধি, বান্দরবান | মে ২৪, ২০২৬, ০৭:৪৪ পিএম লামায় সিএনজি ধুমড়েমুচড়ে  নিহত ১, আহত ৫



পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়, একটি সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ফাইতং ইউনিয়নের ৯নং ওয়র্ড কুজ্জাখোলার জামাল হোসেন প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম গেইট’র সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দাবাজার গেইট থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলায় যাচ্ছিল। সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়।

এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। পরে আহত ৫ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ‍‍`ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

কালের সমাজ/কে.পি

Link copied!