গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জের ৫ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।
জানা গেছে, সম্প্রতী জেলা পুলিশের মাসিক সভায় এপ্রিল মাসে জেলার সার্বিক আইন-শৃংখলা বিবেচনায় গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমি এই থানায় যোগদানের পর থেকেই উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাল্য বিয়ে, ইভটিজিং, জুয়া, মাদক রোধ ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি। যার ফলে আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমার এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

