ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের পূর্বদাপুনীয়া খেলার মাঠ হইতে বালুয়াপাড়া খাল পর্যন্ত নির্মিত ড্রেনটি সম্পুর্ণ খোলা অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে দুই একটি স্লাব বা ঢাকনা চোখে পরলেও তা আবার মহল্লাবাসী ব্যক্তিগত উদ্যোগে দিয়েছেন। পৌর প্রশাসন এতটাই উদাসীন যে এতদিন পরেও খোলা ড্রেনের উপরে কোন স্লাব বা ঢাকনা দেওয়ার প্রয়োজন মনে করেন নি।
মহল্লা বাসীর অভিযোগ খোলা ড্রেনেজ ব্যবস্থার কারনে পঁচা দুর্গন্ধে বাসাবাড়িতে এবং কি আসেপাশের দোকানেও বসা যায় না। আর পর্যাপ্ত ময়লা ফেলার স্থান বা ডাস্টবিন না থাকার কারনে অনেকেই সুযোগ বুঝে রাতের অন্ধকারে ড্রেনের ভিতর ময়লা ফেলে চলে যায় শুধু তাই নয় অনেক বাসার পয়ঃনিস্কাশনের লাইন এই ড্রেনের সাথে সংযোগ করে রেখেছেন। যার কারনে পঁচা দুর্গন্ধ বেশি করে ছড়ায়। অনেকেই দুর্গন্ধ এড়াতে বাসার বারান্দায় পলিথিন মুড়িয়ে রেখেছেন। পচা দুর্গন্ধের কারনে অনেকেই বিভিন্ন রোগ জীবানুতে আক্রান্ত হচ্ছেন।
মহল্লাবাসী চলাচল করতে যেয়ে হরহামেশাই রাতের অন্ধকারে দূর্ঘটনার শিকার হচ্ছেন। মহল্লাবাসীর দাবি পৌরসভা কর্তৃপক্ষ যেন খুবই দ্রুত এর একটি সমাধান করে দিয়ে জনদুর্ভোগ হাত থেকে তাদের রক্ষা করেন।
এডঃ আবুল খায়ের বলেন কে শুনে কার কথা, আমরা আসলে খুবই দুর্বিসহ জীবনযাপন করছি। পৌর প্রসাশন একটু সুদৃষ্টি দিলে বা তাদের সঠিক দায়িত্ব পালন করলে জনদুর্ভোগ থেকে আমরা মহল্লাবাসী ভালো থাকতে পারবো। এব্যপারে পৌর প্রসাশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।
কালের সমাজ/কে.পি

