সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে।
মোহাম্মদ বজলুর রহমান দীর্ঘদিন ধরে ব্যবসা, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শম্ভুপুরা জনকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগেও হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়ী মহলে সুপরিচিত এই সংগঠক দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সফল পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় শম্ভুপুরা জনকল্যাণ সমিতিসহ সোনারগাঁয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।
কালের সমাজ/কে.পি

