খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর স্কুল অব লজিস্টিকস এন্ড ম্যানেজমেন্ট (সোলাম)-এর অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান। আজ ৯ জুন (মঙ্গলবার) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয় ও সোলামের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং বিভিন্ন কোর্সের কারিকুলাম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে সোলাম অধিনায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
কালের সমাজ/কে.পি

