শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার মুড়াপাড়া এলাকার ‘হাজী গুলবক্স ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মাদ্রাসার শিক্ষার্থী, এতিম শিশু ও উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
কালের সমাজ/কে.পি

