ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

জেলা প্রতিনিধি,খুলনা | জুন ৯, ২০২৬, ০৮:১৭ পিএম খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

মহানগরীতে খুলনা ব্এিসটিআই’র বিভাগীয় অফিসের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিউমার্কেট সাতক্ষীরা ঘোষ সুইটসকে,পাওয়ার হাউজমোড় বগুড়া সুইটস,পাওয়ার হাউজমোড় আল বাক্বারাহ সুইটস,পাওয়ার হাউজমোড় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিসহ সকলকে সুইটমিট পণ্যের লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়।এছাড়া ময়লাপোতা মোড় দই ঘরকে সুইটমিট ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয় ও আমতলা আল আরাফাত লাইভ বেকারীকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যেও লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়।

সোনাডাঙা রাজমিঠাই, খুলনা এবং শেখপাড়া হাওড়া বেকারী  প্রতিষ্ঠানকে উৎপাদন কার্যক্রম তদারকির লক্ষ্যে পরিদর্শন করা হয়। অভিযানে সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা এবং পরীক্ষক (রসায়ন) মোঃ তানজীল হোসেন’র সমন্বয়ে গঠিত টীম কর্তৃক পরিচালিত হয়।একই দিনে স্যার্ভিল্যান্স অভিযান ও এলপিজি বটলিং প্ল্যান্টে ব্যবহৃত প্রেসার গেজ ও টেম্পারেচার গেজ ক্যালিব্রেশন খুলনা জেলার দাকোপ উপজেলার চালনায় বিএম এনার্জি এলপিজি নামক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে সিলিন্ডারসমূহ রিফিলিং এ ব্যবহৃত পরিমাপক স্কেলসমূহ (ক্যারোজেল ও অন্যান্য স্কেল) এর পরিমাপের সঠিকতা যাচাই করে সঠিক পাওয়া যায়।

প্ল্যান্টে বিভিন্ন বিভিন্ন জায়গায় সুরক্ষার কাজে ব্যবহৃত প্রেসার গেজ ও টেম্পারেচার গেজ ক্যালিব্রেশন করা হয়। বাজারজাতকরণের পূর্বে প্ল্যান্টে বোতলজাতকৃতএলপিজি সিলিন্ডারসমূহে সঠিক পরিমাণে গ্যাস রয়েছে কিনা তা যাচাই করে সঠিক পাওয়া যায়। অভিযানে পরিদর্শক (মেট) আলী হাসান এবং  পরিদর্শক (মেট) হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!