ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মামু আরিফের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | আগস্ট ১৯, ২০২৬, ০৮:২৭ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় মামু আরিফের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে জড়ো হন। পরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামু আরিফ।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে মামু আরিফ বলেন,স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থেকে কাজ করে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল আগামীতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”
এ সময় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি
 

Link copied!