নিবন্ধনে থাকবে সৌরবিদ্যুতের শর্ত
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা
জ্বালানি সংকট, বিদ্যুতের ঘাটতি এবং জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ কমাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি নিবন্ধন ও নবায়নের শর্ত হিসেবে সৌরবিদ্যুৎ দিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার বাধ্যবাধকতা চালুর পরিকল্পনা করা হচ্ছে।তবে দেশে ৬০ লাখের বেশি ব্যাটারিচালিত অটোরিকশার জন্য প্রয়োজনীয় সৌর চার্জিং অবকাঠামো গড়ে তোলাকে