আজ সোমবার ২(ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিস নওগাঁর আয়োজনে ও মান্দা উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী উপ অধিনায়ক নওগাঁ জেলা মেজর রাসেল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মুত্তালিব, মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখতার জাহান সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনী মান্দা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শুভ, মান্দা উপজেলা বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল আউয়াল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
সংসদীয় আসন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসন মোট ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। মান্দা আসনের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৮৬০ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৬৪৩ জন, মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ২১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
উল্লেখ্য, ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৭ টি । তার মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ৬৮ গুরুত্বপূর্ণ ৪৩ টি অতি গুরুত্বপূর্ণ ৩৬ টি। মান্দা উপজেলা মোট ভোট কেন্দ্র (বুথ) সংখ্যা ৭৩৬ টি। প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১১৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৩৬ জন, মোট ভোট গ্রহণ অফিসারের সংখ্যা ২,৩২৫ জন।


আপনার মতামত লিখুন :