ঢাকা মহানগরীতে পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩ ফেব্রুয়ারি থেকে বুধবার সকাল ৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬–এর ২৮ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডিএমপি আশা প্রকাশ করেছে, সাধারণ মানুষ এই নিষেধাজ্ঞা মেনে পবিত্র শবে বরাতকে নিরাপদ ও ধর্মীয় মর্যাদার সঙ্গে উদযাপন করবেন।


আপনার মতামত লিখুন :