ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

লিভার ক্যান্সারে আক্রান্ত রিয়াদের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

বিশেষ প্রতিনিধি | জুন ২৫, ২০২৬, ০৬:০৭ পিএম লিভার ক্যান্সারে আক্রান্ত রিয়াদের জীবন  বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

জীবনের সুন্দর দিনগুলো উপভোগ করার কথা ছিল ফেরদৌসুল কবির রিয়াদের। স্ত্রী, সন্তান প্রিয়জনদের নিয়ে সুখের সংসার গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি লিভার ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর লড়াইয়ে অবতীর্ণ।

কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা রিয়াদ কর্মরত ছিলেন চট্টগ্রাম ডিএসবি শাখায় এএসআই পদে। এক সন্তানের জনক এই তরুণ বর্তমানে ভারতের হায়দারাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার চিকিৎসায় ৩০ লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে। চিকিৎসকদের মতে, লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া তাকে সুস্থ করে তোলা সম্ভব নয়।

তবে এই অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান, হৃদয়বান মানবিক মানুষদের সহযোগিতাই হতে পারে রিয়াদের নতুন জীবনের আশার আলো।

রিয়াদের পরিবারের আকুতি-সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন। আপনার সামান্য সহায়তাও একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে তাদের প্রিয় মানুষটিকে।

সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ (পার্সোনাল) 01813-557720, নগদ (পার্সোনাল) 01840-494072

এছাড়া দুটো ব্যাংঙ্ক একাউন্ট ফেরদৌসুল কবির রিয়াদ, হিসাব নম্বর:0010036512201 কমিউনিটি ব্যাংক এবং ফেরদৌসুল কবির রিয়াদ হিসাব নম্বর: 20501620204826705, ইসলামী ব্যাংক, চকবাজার শাখা, চট্টগ্রাম। রাউটিং নং: 48267

মানবতার হাত বাড়িয়ে দিন, বাঁচুক রিয়াদ, বাঁচুক একটি পরিবারের স্বপ্ন।

কালের সমাজ/এএইচবি

Link copied!