ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩
ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ভারতীয় তারকা অভিষেক শর্মা। পঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় মাত্র ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংস সাজানো ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬.০৪।রোববার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে শুরু থেকে তুরীয়