ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজার নির্বাচনী প্রচারণা দিন দিন জোরালো হচ্ছে।
গত ২২ জানুয়ারি থেকে মাঠে নেমে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্গম চরাঞ্চলের মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর, কুমারিয়াবাড়ী, শালগ্রাম, ছালাল, মাজনাবাড়ী, চরগিরিশসহ একাধিক এলাকায় ধারাবাহিক নির্বাচনী পথসভা করেন সেলিম রেজা।
পথসভাগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনদুর্ভোগ লাঘবে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। উপস্থিত জনতা উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান ও ওহিদুজ্জামান মিনু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন ও মিজানুর রহমান বাবলু। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা ও সদস্য সচিব মজিবর রহমান, ওলামাদলের আহ্বায়ক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমেদ রিপন ও সদস্য সচিব আশিকুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, মনসুর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক, তেকানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পথসভায় বক্তব্য দেন।
নেতারা বলেন, আগামী নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত হবে। এ লক্ষ্যে আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :