ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন

স্ত্রীসহ বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৫৭ পিএম স্ত্রীসহ বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের এক মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার গভীর রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার। 

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ গণমাধ্যামেক বলেন, ১১ বছরের শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে।

সেই মামলায় গত রাত সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

Link copied!