ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নরসিংদী | মার্চ ১৬, ২০২৬, ০৮:৪১ পিএম মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান  উপলক্ষে

মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদীতে অসহায় 
ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে  তরল দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (১৬ মার্চ) বিকালে ভেলেনাগর মোড় সংলগ্ন  মিল্কভিটা বিক্রয় কেন্দ্র  নরসিংদী অফিসে মেসার্স ভুঁইয়া ট্রেড ইন্টারন্যাশনা এর উদ্যোগে এসব তরল দুধ ও  দুগ্ধ  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় তরল  দুধ ও দুগ্ধ সামগ্রী  বিতরণকালে উপস্থিত ছিলেন, মিল্কভিটা বিক্রয় কেন্দ্র  নরসিংদী ভুঁইয়া ট্রেড ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী  মাহমুদল হাসান ভূইয়া সোহেল, অফিস স্টাফ আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়  অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে তরল  দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!