ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নগরকান্দায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | জুন ১৫, ২০২৬, ০১:১২ পিএম নগরকান্দায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে “কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং তাদের অর্জনকে স্বীকৃতি দিতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল ফাহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার দাস, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক  প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বাবলু, ক্রীড়া শিক্ষক ইব্রাহিম, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটাতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে তাদের আরও বড় অর্জনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানো সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম শিরিয়া সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. মামুদুর রহমানের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

কালের সমাজ/এসআর

Link copied!