ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

গৌরীপুরে শ্বারদীয় দূর্গোৎসবের পুজামন্ডব পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ | অক্টোবর ২১, ২০২৬, ০৪:৩৬ পিএম গৌরীপুরে শ্বারদীয় দূর্গোৎসবের পুজামন্ডব পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ      মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। য় সম্প্রীতি রক্ষা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।  পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনসহ গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!