ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএ সি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১৪, ২০২৬, ০৬:৪০ পিএম প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএ সি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

হোন্ডা ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মটরস লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ১লাখ ৪৫হাজার টাকাপর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা পাবেন। এর পাশাপাশি গাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ করতে ব্যাংকের নির্ধারিত শর্ত সাপেক্ষেগ্রাহকরা৮০ লাখ টাকাপর্যন্ত বিশেষ অটো লোন সুবিধাও উপভোগ করতে পারবেন।
এই অংশীদারিত্বের পরিধি কেবল গাড়ি কেনার মাঝেই সীমাবদ্ধ নয়। প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস মটরস-এর আউটলেটগুলো থেকে বছরজুড়ে গাড়ির খুচরা যন্ত্রাংশক্রয়এবং মেইনটেন্যান্সসার্ভিসেও বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন। এই আকর্ষণীয় অফারটি আগামী৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। 
৪ অক্টোবর ২০২৬ঢাকায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক,রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান, হেডঅবতারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা এবংহেডঅব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ।
ডিএইচএস মটরস-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান এবং হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানেরঅন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 
এই চুক্তিরবিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমাদের প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন এমনভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংয়ের গণ্ডি পেরিয়ে তাদের লাইফস্টাইল ও যাতায়াতকেস্বাচ্ছন্দ্যময়করতে নানাবিধ সুবিধাদেয়। ডিএইচএস মটরস-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সহজ অর্থায়ন এবং বিশেষ  সুবিধার এক অনন্য সমন্বয় নিয়ে এসেছি, যা গ্রাহকদের গাড়ি কেনার 

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!