ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৮, ২০২৬, ০৭:৩৪ পিএম বরিশালে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকে রব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা ও প্রধান কার্যালয়ের মহা ব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন। 

বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান উপস্থিত শাখাব্যাস্থাপকদের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখতে আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!