ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম ফটিকছড়ি উত্তর উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ভূজপুরের হালদা রাবার ড্যামসংলগ্ন হালদা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

 তেলাওয়াত করেন মাওলানা তারেক হোসেন। পরে সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভার মূল আলোচনা শুরু হয়। সভায় প্রেসক্লাবের ২০২৬–২০২৮ সালের কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন, আগামী বছরের প্রস্তাবিত আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, অভিষেক অনুষ্ঠান আয়োজন, স্থায়ী কার্যালয় নির্ধারণ ও আনন্দভ্রমণের বিষয়েও সদস্যদের মতামত নেওয়া হয়। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সুমন কুমার দে, সাংগঠনিক সম্পাদক এস এম ওসমান গনি, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক এমরান বিন জালাল, কার্যনির্বাহী সদস্য মাওলানা নেজাম উদ্দীন ও জামাল উদ্দীন এবং সদস্য মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ রাসেল ও মাওলানা তারেক হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য। 

সভা শেষে প্রধান অতিথি আনোয়ার হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
কালের সমাজ/কে.পি

Link copied!