ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ পুলিশের (ঞউঝ) প্রধান হলেন নবীনগরের সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | অক্টোবর ৯, ২০২৬, ০৭:৩৬ পিএম বাংলাদেশ পুলিশের (ঞউঝ) প্রধান হলেন নবীনগরের সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাছিরাবাদ গ্রামের (খাঁন বাড়ীর) কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান খাঁন বাংলাদেশ পুলিশের ট্রাফিক ও ড্রাইভিং স্কুল (টিডিএস) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য পাওয়া যায়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন/অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন।
হাবিবুর রহমান খাঁন ১৮ তম বিসিএস (পুলিশ ক্যাডার) ব্যাচে সহকারি পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি সুনামের সাথে জেলা পুলিশ সুপার, এডিশনাল ডিআইজি, ডিআইজি পদমর্যাদায় পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা ও পেশা দারিত্বের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ও তিনি ইউএন মিশনে একাধিকবার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অর্জন করেন।
উল্লেখ্য জনাব খাঁন নবীনগরের নাছিরাবাদ গ্রামের এক সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুর রহমান খাঁন স্বাধীনতা পূর্বকালে পুলিশ কর্মকর্তা ও মাতা মরহুমা সুফিয়া বেগম একজন গৃহিণী ছিলেন। স্ত্রী ডা. ফারহানা হক খাঁন চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, ব্যক্তি জীবনে এ দম্পতি ১ পুত্র ও ১কন্যা সন্তানের জনক তার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি পুলিশ বাহিনীর কর্মকর্তা, কর্মচারীসহ সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!