তারাও মানুষ, শুধু কণ্যা নয়
কন্যারা যদি না থাকতো তাহলে হয়তো আমাদের সভ্যতা বিলুপ্ত হয়ে যেত। নারীরা শুধুমাত্র কারো মা, বোন, স্ত্রী নয় বরং ধৈর্য, সাহস, সংগ্রাম ইত্যাদি বিশেষণের এক ভিন্নরুপ। তাদের হাত ধরেই গড়ে উঠেছে আমাদের সভ্যতা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় তার উল্টো চিত্র দেখা যায়। সৃষ্টিলগ্ন থেকেই এ সমাজে নারী-পুরুষের বৈষম্য বিরাজমান।