ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
বিএমজিটিএ

ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি

স্টাফ রিপোর্টার | ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫১ পিএম ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানের  দাবি

আসন্ন ঈদে পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণপূর্ব এক আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি করেন।
এ সময় বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।

এসময় বক্তারা সদ্য প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালায় জেনারেল শিক্ষকদের যে চরম বৈষম্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত সময়ে এ নীতিমালায় জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রাখার জন্য সংশোধন করার আহ্বান জানান। আলোচনা শেষে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে,এম শামীম, মেহেদী হাসান সরকার, ,আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, ফজলু রহমান, জামাল উদ্দিন,আরমান শাহজাদা,আলাউদ্দিন ও রফিকুল ইসলাম প্রমুখ।

 

 

কালের সমাজ/ওজি

Link copied!