ঢাকা শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মা-ছেলের লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘হত্যার পর আত্মহত্যা’

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৩, ২০২৬, ১০:১৪ পিএম মা-ছেলের লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘হত্যার পর আত্মহত্যা’

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে পাঁচ বছরের ছেলের গলা কেটে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

শুক্রবার সন্ধ্যায় তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতরা হচ্ছেন- নার্গিস (৩৫) ও তার ছেলে মাহিম। নার্গিসের স্বামী অটোরিক্সা চালান।


খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেলে ওই বাসায় গিয়ে মা ও ছেলের লাশ পায় পুলিশ।

“শিশুটির গলায় কাটা জখম ছিল। আর নারীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।”

এসআই রফিকুল বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর সঙ্গে কলহের জেরে ওই নারী তার পাঁচ বছরের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

ঘটনা তদন্তে থানা পুলিশ খবর দিলে সিআইডির ক্রাইমসিন ইউনিট সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে। তাদের আলামত সংগ্রহের পর লাশ দুটি ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

 

 

কালের সমাজ/ কে.পি

 

 

 

Link copied!