অগ্রণী ব্যাংক পিএলসি-এর এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই)-এর উদ্যোগে ১০২তম ও ১০৩ তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অদ্য ১৯ নভেম্বর ২০২৬ তারিখ, বৃহঃবার এবিটিআই-তে অনুষ্ঠিত হয়েছে। ৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি ৭ অক্টোবর ২০২৬ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, সভাপতিত্ব করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবেশনারি কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সারাদেশ থেকে ৭৫ জন অফিসার এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
কালের সমাজ/কে.পি

