সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয়ে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরাম (বিজেপিএফ)। ‘মহান পেশার সম্মান অক্ষুণ্নে আপসহীন’ স্লোগানকে সামনে রেখে আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার আল-আমিন এম তাওহীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির মোহাম্মাদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের ম্যানিন থাই চাইনিজ হোটেলে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের উপস্থিতি, মতামত ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন। এ সময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন-সিনিয়র সহসভাপতি ডিবিসি নিউজের অজিত সরকার, সহসভাপতি মোহনা টিভির নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির সাবেক রিপোর্টার তারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা এবং দপ্তর সম্পাদক ভিকটোরি নিউজের মো. সাদী আব্দুল্লাহ।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের সমাজের মো. প্রিন্স ওসমান, আইন ও মানবাধিকার সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু এবং পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল নাইনের নামিরা আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলা টিভির আসাদুজ্জামান শেখ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের জাবির আহমেদ, বাংলাদেশ বুলেটিনের মো. আবুল কালাম, ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, সিএনআইয়ের মো. হাফিজুর রহমান এবং বাংলা টিভির মো. আবুল কালাম।
নতুন কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
কালের সমাজ/ওজি

