ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে যৌথ কমিটি

জেলা প্রতিনিধি,কুষ্টিয়া | নভেম্বর ১৩, ২০২৬, ০৫:৩০ পিএম কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে যৌথ কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে যৌথ তদন্ত দল। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তদন্ত দলের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছান। সেখানে তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য ও তথ্য লিপিবদ্ধ করেন।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার ও ভেড়ামারা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সংসদ সদস্যের পুরোনো পারিবারিক বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করেন।

কমিটির আহ্বায়ক জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

 

কালের সমাজ/ওজি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!