ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ঈশ্বরদীতে শ্রমিক দলের প্রস্তুতি সভা

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ৬, ২০২৬, ০৪:২০ পিএম ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ঈশ্বরদীতে শ্রমিক দলের প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঈশ্বরদী উপজেলা শ্রমিক দল। বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সফল করতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছবি মন্ডলের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, উপজেলা শ্রমিক দলের সহ-সহসভাপতি শাহাবুদ্দীন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, ঈশ্বরদী রিকশা চালক সমবায় সমিতি‍‍`র সভাপতি  আরজ আলী, সাধারণ সম্পাদক দলিল প্রামানিক, লুক্ষিকুন্ডা ইউনিয়ন শ্রমিক নেতা মো. ওহিদুল ইসলাম, নেসকো ঈশ্বরদী শাখার সভাপতি জামিল আক্তার, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেন, ফরহাদ হোসেন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি রুস্তম আলী, সহ-সভাপতি মো. মিঠু, সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু,
দাশুড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খলিলুর রহমান, শ্রমিক নেতা আবদুল রশিদ, মুলাডুলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আরব আলী, লক্ষীকুন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবু সরদার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক সোহেল রানা, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাহাপুর ইউনিয়ন শ্রমিক নেতা মোস্তাক, নাজমুল, কলম, পিজিসিপির শ্রমিক নেতা মো. সাহালম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীরা এ সভায় অংশ নেন।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও  উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটির কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

কালের সমাজ/কে.পি

Link copied!