ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নাঙ্গলকোটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির-সহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | নভেম্বর ৬, ২০২৬, ০৬:০৩ পিএম নাঙ্গলকোটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির-সহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাসির ও পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) রাতের দিকে নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ। অন্যদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকার নিজ বাসা থেকে নাজমুল হাসান ভূঁইয়া বাসিরকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম আরিফ। সেলিম জাহাঙ্গীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি শাহীনুর ইসলাম। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!