ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিকেল পাঁচটার দিকে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পলাশ ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে বিকেলে ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে নেতা-কর্মীরা কলেজ মাঠে এসে মূল কর্মসূচিতে যোগ দেন।
লি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মো. মামুন। এ ছাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

