ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে ৫৩ লাখ টাকার অবৈধ সেগুন ও লালি গোল কাঠ জব্দ!

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | অক্টোবর ৩০, ২০২৬, ১০:০৭ পিএম নাইক্ষ্যংছড়িতে ৫৩ লাখ টাকার অবৈধ সেগুন ও লালি গোল কাঠ জব্দ!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও লালি গোল কাঠ জব্দ করেছে ১১ বিজিবি।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) লেম্বুছড়ি বিওপির টহল দল দায়িত্বপূর্ণ কোলাচিপাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করে। এ সময় ১ হাজার লম্বাফুট অবৈধ সেগুন কাঠ এবং ৭৪১ লম্বাফুট লালি গোল কাঠ আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার রোধেও সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১১ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!