ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

২৩ মেলার অভিজ্ঞতা নিয়ে মগবাজারে ফিরছেন জান্নাত

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২৫, ২০২৬, ০২:০৮ পিএম ২৩ মেলার অভিজ্ঞতা নিয়ে মগবাজারে ফিরছেন জান্নাত

নিজ এলাকায় ২৩টি মেলার আয়োজন এবং অন্তত ১,০০০ উদ্যোক্তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নতুন আয়োজনে আসছেন BH Business Club-এর প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস জান্নাত। আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ মগবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘At The Table – Moghbazar Fair 2026’। এ উপলক্ষে ১৩ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছেন তিনি।

নিজের জীবনের নানা প্রতিকূলতা, গুরুতর হৃদ্‌রোগ এবং পর্যাপ্ত সহযোগিতার অভাবের মধ্যেও উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছেন জন্নাত। তার লক্ষ্য, উদ্যোক্তাদের পণ্য ও ব্র্যান্ডকে নতুন ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করা এবং তাদের ব্যবসার প্রসারে সহায়তা করা।

জান্নাতের আয়োজিত ২৩টি মেলার অভিজ্ঞতা তার উদ্যোক্তাদের নিয়ে কাজ করার দীর্ঘ পথচলার পরিচয় বহন করে। অন্তত ১,০০০ উদ্যোক্তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার মগবাজারে নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশা করছেন তিনি।

শারীরিক অসুস্থতা ও নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নিজের উদ্যোগের প্রতি আস্থা হারাননি জন্নাত। পর্যাপ্ত সহযোগিতা না পেয়েও নিজের পরিশ্রম ও প্রচেষ্টার ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলেছেন তিনি। তাঁর কাছে প্রতিটি মেলা শুধু একটি আয়োজন নয়, বরং উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম।

‘At The Table – Moghbazar Fair 2026’-এর মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন, ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি এবং নতুন ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

আগামী ১৩ নভেম্বরের সংবাদ সম্মেলনে মেলা ও উদ্যোক্তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

নিজের সংগ্রামকে শক্তিতে পরিণত করে উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ তৈরি করাই জান্নাতের লক্ষ্য। তাঁর প্রত্যাশা, এই আয়োজন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কালের সমাজ/এসআর

Link copied!