ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭পদে ৩৯টি মনোনয়নপত্র জমা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | অক্টোবর ১৯, ২০২৬, ০৯:৩২ পিএম নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭পদে ৩৯টি মনোনয়নপত্র জমা

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৭টি পদে মোট ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ২জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২জন,সাধারণ সম্পাদক পদে ৪জন, সহ-সাধারন সম্পাদক পদে ৩জন,সাংগঠনিক সম্পাদক পদে ৪জন,প্রচার সম্পাদক পদে ৪জন,দপ্তর সম্পাদক পদে ২জন, কোষাধক্ষ্য পদে২জন,সহ-কোষাধক্ষ্য পদে ২জন,ক্রিড়া সম্পাদক পদে ২জন,ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১জন,সমাজ কল্যাণ সম্পাদক পদে ২জন,কার্যনির্বাহী সদস্য পদে ৭জন  প্রার্থী রয়েছেন। সম্পাদকীয় ১৭টি পদের বিপরীতে এসব মনোনয়নপত্র জমা পড়ে।


সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচনের প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা রাশেদ মিয়াজী।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য ও বাজার ব্যবসায়ী সংস্থার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার মুকুল এবং সদস্যসচিব এম. আরিফুল আলম নোমান।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর শনিবার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কালের সমাজ/কে.পি

Link copied!