ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

শাহজাদপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

শাহজাদপুর উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | অক্টোবর ১৯, ২০২৬, ০৮:৪১ পিএম শাহজাদপুরে শিশুকে যৌন  নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের ৭ বছরের (১ম শ্রেণীর ছাত্রীকে) এক শিশুকে ফুসলিয়ে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো: আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মাতা, মোছাঃ নুরুন্নাহার খাতুন (৩৯) বাদী হয়ে ১৯ অক্টোবর শুক্রবার শাহজাদপুর থানায় আব্দুর রহমানকে আসামী করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুর রহমান একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে। এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুর রহমান ও তাদের বাড়ি একই গ্রামে পাশাপাশি হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তিনি দীর্ঘদিন ধরে শিশুটিকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পূর্বে একাধিকবার আসামী ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। অভিযোগে আরও বলা হয়, গত ১৩/১০/২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আসামী ফুসলিয়ে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়।

 সেখানে শিশুটিকে বিভিন্ন কু-প্রস্তাব ও অঙ্গভঙ্গি করে স্পর্শের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে শিশুটি রাজী না হলে তাকে জোরপূর্বক ঘরের ভেতর বিছানায় ফেলে পোশাক টেনে খোলার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানো হয়। শিশুর চিৎকারে আসামী তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাড়ি পালিয়ে এসে বিষয়টি পরিবারকে জানায়। পরবর্তীতে বিষয়টি এলাকার আত্মীয়-স্বজন ও সাক্ষীদের সাথে আলোচনা করে থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ,এজাহার পেয়ে তদন্ত ও আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি , এবং আইনি সকল কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!