ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মান্দায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | অক্টোবর ১২, ২০২৬, ০৯:৪৬ পিএম মান্দায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

“ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা আরজুমান্দ বানু , কাশোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য, উপকারভোগী পরিবার চিহ্নিত করতে সঠিক তথ্য সংগ্রহের গুরুত্ব এবং এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ ও প্রান্তিক পরিবারগুলোর সম্ভাব্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরা হয়।

এ সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভুলতা ও প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!