ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১২, ২০২৬, ০৮:৪০ পিএম রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

এজাহারে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুৎসামূলক প্রচারণা চালানোর অভিযোগও উল্লেখ করা হয়েছে।

রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ‘সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উস্কানিমূলক প্রচারণার’ অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ।


গত রবিবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ।

সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামে একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামে আরেকটি পেজের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলাসাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা
গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।

ডিবি সূত্রে জানা যায়, পল্লবী থানার একটি মামলায় দুই আসামিকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ডিবি বাদী হয়ে পল্লবী থানায় গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবির সাইবার দক্ষিণ বিভাগ।


এজাহারে যেসব অভিযোগ

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ও তাদের সহযোগীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজের মাধ্যমে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও প্রচারের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধ অর্থায়ন এবং সন্ত্রাসবিরোধী আইন ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুৎসামূলক প্রচারণা চালানোর অভিযোগও উল্লেখ করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!