ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদীতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ১৯, ২০২৬, ০৮:১০ পিএম ঈশ্বরদীতে পূজা মণ্ডপ পরিদর্শন  করলেন বিএনপি নেতারা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঈশ্বরদী পৌর  বিএনপির নেতৃবৃন্দ। রোববার রাতে পৌরসভার ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

 এসময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে বিএনপি নেতারা দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় পূজামন্ডপ পরিদর্শন ও ঈশ্বরদী পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা এবং বিসর্জন দেওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তা প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
 

পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, পৌর বিএনপির সদস্য ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, পৌর বিএনপির সদস্য আব্দুল জব্বার, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, বিএনপি নেতা আব্দুল আজিজ, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন দুলাল, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমীন, পৌর ছাত্রদল নেতা বিকি আগারওয়াল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সম্রাট হোসেন, যুবদল নেতা চয়ন সরদার, জালাল উদ্দীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!