ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর নগরকান্দা ও সালথার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | অক্টোবর ১৯, ২০২৬, ১০:৪৩ পিএম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর নগরকান্দা ও সালথার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি ফরিদপুরের নগরকান্দার ও সালথার বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার  (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত   নগরকান্দা ও সালথা উপজেলার বাউতিপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, নগরকান্দা বাজার কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির, রানপাসা সর্বজনীন দুর্গা মন্দির যদুরদীয়া সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিনন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ,

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, যুবদলের আহবায়ক তৈয়াবুর রহমান মাসুদ হেলাল উদ্দিন হেলাল।
এর আগের দিন ১৮ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নগরকান্দার কাইচাইল ইউনিয়ন ও চরযশোরদী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 
কালের সমাজ/কে.পি

Link copied!