ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৪২ পিএম চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ শুভ উদ্বোধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। 
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, সমাজসেবার কর্মচারী আমিনুল ইসলাম, সদ্য নিয়োগপ্রাপ্ত ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার জিহাদ চমক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জানা যায়,বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউএনও ও সমাজসেবা অফিসার উপস্থিতে তথ্য সংগ্রহকারীরা চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মোছাঃ মজিদা বেগম (৪০) স্বামী- বাবলু মিয়া ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর উদ্বোধনী নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।  
নিয়োগপ্রাপ্ত মাঠকর্মীরা চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৯ ওয়ার্ডের তথ্য ও প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ফরমের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করছেন। আজ থেকে ৪৫ দিন পর্যন্ত সঠিক তথ্য সংগ্রহ করবেন।
এই শুমারির তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য দরিদ্র পরিবারগুলোকে একটি করে ‍‍`স্মার্ট ফ্যামিলি কার্ড‍‍` দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো প্রতি মাসে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (Cash Transfer) নির্দিষ্ট অর্থ এবং ভর্তুকি মূল্যে চাল-ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন।
বাস্তবায়নে: উপজেলা সমাজসেবা কার্যালয়, চিলমারী, কুড়িগ্রাম।

Link copied!