কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের আয়োজনে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবল খেলায় অষ্টম শ্রেণি একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবম শ্রেণি ফুটবল একাদশ।
একই অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জসিম উদ্দিন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ভুট্টো, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মন্নান মনু, বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি পারভেজ মজুমদার ভুট্টো।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, অভিভাবক সদস্য সুলতানা আক্তার মুক্তা, সমাজসেবক আব্দুল মমিন, আমির হোসেন ভূঁইয়া, আসাদ উল্লাহ মজুমদার সোহেল, সাবেক শিক্ষার্থী আরমান হাসান-সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে রানার্সআপ ও বিজয়ী দলের খেলোয়াড়দের পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কালের সমাজ/কে.পি

