ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ফটিকছড়িতে পরিবেশ দূষণবিরোধী অভিযান, জরিমানা

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | অক্টোবর ১৯, ২০২৬, ০৮:৫১ পিএম ফটিকছড়িতে পরিবেশ দূষণবিরোধী অভিযান, জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ দূষণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে প্রতিটি বাসকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ দূষণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(২) লঙ্ঘনের দায়ে বিধি ১৯(২) অনুযায়ী পাঁচটি বাসের বিরুদ্ধে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। এতে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাঈনুদ্দীন ফয়সল। পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী বাপ্পী কুমার দে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!