ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৯, ২০২৬, ০৪:৪০ পিএম ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ

স্থানীয় সরকার নির্বাচনে (ইউনিয়ন পরিষদ) সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে নির্বাচনী পরিস্থিতি জটিল হলে কিংবা কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে পরিস্থিতির অবনতি হলে কিংবা কোনো এলাকায় অস্থিতিশীলতা তৈরি হলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কালের সমাজ/কে.পি

Link copied!