সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা না করলেও ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার কথা বলছে। তবে এখন পর্যন্ত সংবিধান সংশোধনের বিষয়ে তারা কোনো সহযোগিতা করেনি।
সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল জানিয়েছে, তারা সরকারকে সহযোগিতা করবে না, বরং ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে। কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
তিনি বলেন, সরকার চায় বিরোধী দলের কথার সঙ্গে কাজেরও মিল থাকুক। জনগণের স্বার্থে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এ সময় সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দলকে সহযোগিতা করার এবং প্রক্রিয়াটিতে অংশ নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
কালের সমাজ/এসআর

