ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৯, ২০২৬, ১০:৪৬ পিএম সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুসরণ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে বলা হয়েছে।

মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তাঁকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলামও তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পান। মো. মজিবর রহমান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের পর এখন সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!