বাংলাদেশের কৃষকদের ডিজিটাল লেনদেন বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই (ওঋচজও)।
এ উদ্যোগের লক্ষ্য কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানো এবং কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আনুষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা।
ব্র্যাক ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’ (ঋওঘঘঙঠওঝওঙঘ)-এর আওতায় নেওয়া এ উদ্যোগে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন।
২০২৮ সালের অক্টোবর পর্যন্ত দুই বছর মেয়াদি এ পাইলট উদ্যোগের আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনা হবে। তাঁদের ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে। এর ফলে এত দিন মূলত অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নেওয়া কৃষক ও ব্যবসায়ীরা প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার কৃষক ও ১,৫০০ কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর অবস্থিত আইএফপিআরআই খাদ্যনীতি নিয়ে গবেষণায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক কৃষি গবেষণা অংশীদারত্ব ‘সিজিআইএআর’ (ঈএওঅজ)-এর অংশ।
এ অংশীদারত্বের আওতায় ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআই যৌথভাবে ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম – ‘আস্থা’, ‘সাফল্য’ ও‘জীবিকা’ - এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট ও ঋণসেবা তৈরি ও চালু করবে। অন্যদিকে, আইএফপিআরআই এ উদ্যোগের প্রভাব মূল্যায়নে বিস্তারিত গবেষণা পরিচালনা করবে। এর মধ্যে দৈবচয়নভিত্তিক মূল্যায়নও থাকবে, যার মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহণে কোন বিষয়গুলো ভূমিকা রাখে, উদ্যোগটি কতটা কার্যকর এবং বৃহত্তর পরিসরে তা বাস্তবায়ন করা সম্ভব কি না, তা যাচাই করা হবে। গবেষণার ফলাফল নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং দেশব্যাপী এ উদ্যোগ সম্প্রসারণের সম্ভাবনা নির্ধারণে ভূমিকা রাখবে।
কালের সমাজ/কে.পি

