ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে শারদীয় দুর্গা উপললেক্ষ দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির শাড়ি বিতরণ

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | অক্টোবর ১৮, ২০২৬, ০৮:৪৩ পিএম কুড়িগ্রামে  শারদীয় দুর্গা উপললেক্ষ দুস্থ সনাতন  ধর্মাবলম্বীদের মাঝে এমপির শাড়ি বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় কুড়িগ্রামে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ভূরুঙ্গামারী উপজেলায় হলরুমে প্রধান অতিথি হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি তুলে দেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এমপি।
এছাড়াও ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কার্যক্রমের দরপত্র আহ্বানের চিঠি প্রধান শিক্ষকদের হাতে হস্তান্তর করেন।
 

আনোয়ারুল ইসলাম এমপি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সনাতনীদের উদ্দেশ্যে এমপি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই সহায়তা অব্যাহত থাকবে। এদিকে শাড়ি , উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতনীরা। 

এসময়  নাাগেশ্বরী উপজেলা হলরুমে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে অর্থ বরাদ্দের চিঠি বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী এম এ ওয়াহেদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর সরকার, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ মিয়া, নাগেশ্বরী উপজেলা আমীর আব্দুল মান্নান মিয়া, ভূরুঙ্গামারী উপজেলা আমীর আজিজার রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!