ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১৮, ২০২৬, ০৭:২১ পিএম অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা

আগামী বছরের অমর একুশে বইমেলার তারিখ চূড়ান্ত করেছে বাংলা একাডেমি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাসব্যাপী এ বইমেলা।


রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


প্রতিবছর অমর একুশে বইমেলা দেশের লেখক, প্রকাশক ও পাঠকদের অন্যতম প্রধান মিলনমেলায় পরিণত হয়। নতুন বই প্রকাশ, লেখক-পাঠকের সরাসরি যোগাযোগ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!